Trekking / আলীকদম ও থানচি, বান্দরবান, বাংলাদেশ

সাকা হাফং–তাজিংডং সামিট অভিযান

৫ রাত ৬ দিন · 19/11/2026 – 25/11/2026

THE EXPERIENCE

About this adventure

বাংলাদেশের অন্যতম সর্বোচ্চ পর্বতশৃঙ্গ হিসেবে পরিচিত সাকা হাফং, যা মদক তং, মদক তুয়াং, বর্ডার হুম কিংবা ক্ল্যাংময় নামেও পরিচিত। বিভিন্ন ম্যাপ ও অভিযাত্রীদের GPS Reading অনুযায়ী এর উচ্চতা প্রায় ৩৪৫১–৩৪৮৮ ফুট বা ১০৫২–১০৬৪ মিটার হিসেবে উল্লেখ করা হয়। কঠিন পথ, খাড়া পাহাড়, অজানা ট্রেইল আর প্রকৃতির নীরবতার মধ্য দিয়ে শুরু হবে আমাদের এই অ্যাডভেঞ্চার। পথ যত কঠিন হবে, গল্পগুলোও হয়তো তত বেশি সুন্দর হবে। চলুন, পরিচিত পৃথিবীর বাইরে একটু অচেনা পথে হাঁটি। পাহাড়ের কাছে যাই, প্রকৃতির কাছে যাই—আর ফিরে আসি একগুচ্ছ সুন্দর স্মৃতি নিয়ে। পাহাড়, ঝর্ণা ও খুম: - সাকা হাফং সামিট - তাজিংডং সামিট - দোতং পাহাড় ও দোতং পাড়া - লাংলোক ঝর্ণা - আমিয়াখুম ও নাফাখুম জলপ্রপাত - সাতভাইখুম, মাথভরাখুম ও ভেলাখুম - তমাতুঙ্গি ও বাকলাইপাড়া - রেমাক্রি ফলস, রাজাপাথর, ডিম পাহাড় - সাঙ্গু নদী পাহাড়ি পাড়া: শেরকর পাড়া, অতিরাং পাড়া, লালদুসুং পাড়া, নাফাখুম পাড়া, মংখইপাড়া, মনো চন্দ্রপাড়া, যীশুরাম পাড়া, খইতেক পাড়া ও পারাও পাড়াসহ আরও বেশ কিছু পাহাড়ি পাড়া। - যাত্রা শুরু: ১৯ নভেম্বর ২০২৬ রাতে, ঢাকা থেকে - ঢাকায় ফেরত: ২৫ নভেম্বর ২০২৬ সকালে - সময়কাল: ৫ রাত ৬ দিন - ঢাকা টু ঢাকা প্যাকেজ: ১২,০০০৳ - চকরিয়া টু চকরিয়া প্যাকেজ: ১০,০০০৳ - টিম সাইজ: সর্বোচ্চ ১০–১২ জন - বাস: হানিফ পরিবহন (নন-এসি) - বুকিং এডভান্স: ৩,০০০৳ - বিকাশ/নগদে পেমেন্ট: ৩,০৬০৳ (অতিরিক্ত ৬০৳ চার্জসহ) - ব্যাংক ট্রান্সফার: ৩,০০০৳ - বাকি টাকা ট্রিপ চলাকালীন নির্ধারিত সময়ে পরিশোধ করতে হবে। - ঢাকা থেকে আলীকদম আপ-ডাউন বাস ভাড়া - পাহাড়ি পাড়ায় রাতের থাকা - ১২ বেলা ভারী খাবার - চাঁন্দের গাড়ি - অভিজ্ঞ গাইড - আপ-ডাউন বোট ভাড়া - দক্ষ হোস্ট ট্রেকিং চলাকালীন দুপুরে শুকনো খাবার খেতে হবে। আয়োজকরা কিছু শুকনো খাবার দেবেন; অংশগ্রহণকারীদেরও প্রয়োজনীয় খাবার সঙ্গে রাখতে হবে। - হাইওয়ে বিরতির খাবার - ব্যক্তিগত খরচ - প্যাকেজের বাইরে প্রয়োজনীয় অতিরিক্ত খরচ এটি একটি কষ্টসাধ্য অফট্রেইল ট্রেকিং ইভেন্ট। প্রতিদিন প্রায় ৬–৭ ঘণ্টা হাঁটতে হতে পারে। তাই শারীরিক ও মানসিকভাবে প্রস্তুত হয়েই বুকিং করবেন। পাহাড়ি পাড়ায় সাধারণ পরিবেশে থাকতে হবে। কোনো বিলাসবহুল হোটেল বা কটেজের ব্যবস্থা থাকবে না। দুর্গম পাহাড়ি পথ ও স্থানীয় পরিস্থিতি অনুযায়ী রুট প্ল্যান পরিবর্তিত হতে পারে। বিস্তারিত রুট আগে থেকে প্রকাশ করা হচ্ছে না। প্রাকৃতিক দুর্যোগ, অনুমতি-সংক্রান্ত সমস্যা বা অন্য কোনো অনিবার্য পরিস্থিতিতে হোস্ট ট্রিপ বাতিল অথবা তারিখ পরিবর্তন করতে পারবেন। প্রয়োজনে অতিরিক্ত খরচ হলে অংশগ্রহণকারীদের মধ্যে তা ভাগ করে বহন করতে হবে। ১. ২টি শার্ট এবং ২টি হাফপ্যান্ট ২. ১টি ট্রাউজার ৩. ভালো গ্রিপযুক্ত ট্রেকিং জুতা ৪. ফুল মোজা, গামছা ৫. মোবাইল, পাওয়ার ব্যাংক ও চার্জিং ক্যাবল ৬. ক্যাপ ৭. হালকা ব্যাগ ও ১ লিটার পানির বোতল ৮. টর্চলাইট বা হেডল্যাম্প ৯. ব্যাগ ঢাকার জন্য বড় পলিথিন এবং ভেজা কাপড় রাখার জন্য ছোট পলিথিন ১০. প্রয়োজনীয় পরিচয়পত্রের ৫ কপি ফটোকপি ১১. টুথপেস্ট ও টুথব্রাশ ১২. খেজুর, বাদাম, কিশমিশ, চকলেটসহ প্রয়োজনীয় শুকনো খাবার ১৩. প্রয়োজনীয় ব্যক্তিগত ওষুধ, স্যালাইন, ব্যান্ডেজ এবং ফার্স্ট এইড সামগ্রী ব্যাগ যতটা সম্ভব হালকা রাখবেন। - অনুমতি ছাড়া গ্রুপের কোনো মেয়ের ছবি তোলা যাবে না। - স্থানীয় অধিবাসীদের সঙ্গে সম্মানজনক আচরণ করতে হবে। - টিমের কোনো সদস্যের সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে না। - কোনো ধরনের মাদকদ্রব্য বহন বা সেবন সম্পূর্ণ নিষিদ্ধ। - যারা সাঁতার জানেন না, তাদের লাইফ জ্যাকেট ব্যবহার করতে হবে। - পরিবেশের ক্ষতি করা যাবে না; প্লাস্টিক, প্যাকেট বা বোতলজাত বর্জ্য ফেলে আসা যাবে না। - ট্রিপ চলাকালীন হোস্ট ও ম্যানেজমেন্টের সিদ্ধান্ত মেনে চলতে হবে। - সবাইকে সহযোগিতাপূর্ণ ও দায়িত্বশীল মনোভাব নিয়ে ট্রিপে অংশ নিতে হবে। আমাদের ট্যুরে মেয়েদের নিরাপত্তার বিষয়টি সর্বাধিক গুরুত্বের সঙ্গে দেখা হয়। তাই নিরাপদ ও সম্মানজনক পরিবেশ বজায় রাখতে সবাইকে নিয়ম মেনে চলতে হবে। বিস্তারিত জানতে অথবা বুকিং সংক্রান্ত বিষয়ে যোগাযোগ করুন: - 01540005622 — মোঃ ইবরাহীম হোয়াটসঅ্যাপ লিঙ্কঃ- https://wa.me/8801540005622 ( [#Ibrahim](https://www.facebook.com/hashtag/ibrahim?__cft__[0]=AZgsNhKISZ7nOOBq8D1pcqUPxSsE_KNkZC2zimDKSGIIvVCV66pjN6VktMple6IZ-ZYni1arNZY7CC6UcT_lZmRwWlM39lGOF7og9zISZrcu8FsnRqIX-0ShXfYBXGYOgPo28bONWeY_0XoG&__tn__=*NK-R)) Facebook Group: https://www.facebook.com/share/g/1DG4n2RbNR/ পাহাড় ডাকছে—আপনি কি প্রস্তুত?

ট্রিপের মোট মূল্য: ৳12,000

ভ্রমণের আগে পথের অবস্থা, আবহাওয়া, স্থানীয় নিয়ম ও প্রয়োজনীয় অনুমতি সম্পর্কে আমাদের সঙ্গে কথা বলুন।